মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দশমিনা থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গত ২৪ জুন ২০২৬ খ্রি. বিকেল ৪টায় দশমিনা সদর ইউনিয়নের চরহাদী এলাকা থেকে মোঃ শাকিল চৌধুরী (২১) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।