1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

আর্জেন্টিনাকে হারিয়ে দিলেন ম্যাচের আগেই, যা বললেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তা। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার পরাজয়ের ভবিষ্যদ্বাণী করে দেয়া তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রামোস-হোর্তার দাবি, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে টিকতে পারবে না। তার ভাষ্য, ‘মেসি তার প্রথম হার দেখবে। আর্জেন্টিনার খেলোয়াড়রা কেপ ভার্দের ফুটবলারদের সামলাতে পারবে না।’
শুধু ভবিষ্যদ্বাণী করেই থেমে থাকেননি তিনি, এর পক্ষে দিয়েছেন বেশ ব্যতিক্রমী কিছু যুক্তিও। তার ভাষায়, ‘কেপ ভার্দের মানুষের শারীরিক ও মানসিক শক্তি অতুলনীয়। এর পেছনে রয়েছে তাদের কঠোর খাদ্যাভ্যাস। তারা ‘কাচুপা’’ খায়, যা ভুট্টা, শিম, বিভিন্ন ধরনের মাংস ও উচ্চ প্রোটিনসমৃদ্ধ অন্যান্য উপাদানের মিশ্রণে তৈরি। কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা অসাধারণ সহনশীলতা গড়ে তুলেছে।’

রামোস-হোর্তা মনে করেন, কেপ ভার্দের শক্তির উৎস শুধু শারীরিক নয়, আধ্যাত্মিকও। তিনি বলেন, ‘কেপ ভার্দের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। তাদের বিশ্বাস ক্যাথলিক ধর্ম ও আফ্রিকান আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। এই সাংস্কৃতিক পরিচয় তাদের বিশেষ শক্তি দিয়েছে। সব দেবতার আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে।’

নিজের বক্তব্যের শুরুতেই কেপ ভার্দের প্রতি অটুট বিশ্বাসের কথাও তুলে ধরেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কেপ ভার্দে জাতীয় দলকে কে বিশ্বাস করেছিল? কিংবা বলা ভালো, কে বিশ্বাস করেনি? আমি বিশ্বাস করেছি, এখনও করি। আমার কাছে কেপ ভার্দে ইতোমধ্যেই জয়ী।’

আগামী শনিবার ভোরে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের এই সাহসী ভবিষ্যদ্বাণীর জবাব মাঠের খেলাতেই দেয়ার সুযোগ থাকবে লিওনেল মেসিদের সামনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park