1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

রাসেল রহমান গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ বার পঠিত

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মিহির কুমার দে’র বিপুল সম্পদ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমারের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে আসছে।

জানা গেছে তিনি,পটুয়াখালী এস এ শাখা থেকে চাকরি জীবন শুরু হয়, কর্ম,শিক্ষা ও দক্ষতা নিয়ে গলাচিপা,রাংঙ্গাবালী এবং কলাপাড়া ভূমি অফিসে ভিন্ন ভিন্ন দ্বায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে।
স্থানীয় সূত্রের দাবি, প্রায় ৩ শতাংশ জমির ওপর নির্মিত তিন তলা ভবন নির্মাণ নিয়ে চক্রন্ত কারারিদের বিরোধ সৃষ্টি হয়। ওই বাড়িটি মিহিরের মামা চঞ্চলের কাছ থেকে কোটি টাকার বিনিময়ে কেনা হয়েছে। অভিযোগ রয়েছে, নিজের নামে সম্পদ না রেখে স্ত্রী ও ছোট ভাইয়ের নামে বাড়িটি কেনা হয়েছে। বিষয়টি নিয়ে মিহিরের ছোট ভাই সমীর কুমার দে’র সঙ্গে কথা হলে তিনি বাড়িটি তাদের নামে কেনার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে।

মিহির কুমার দে’র মামা চঞ্চলের প্রায় অর্ধকোটি টাকা দেনা তিনি পরিশোধ করেছেন এমন দাবি করেছেন মিহিরের ছোট ভাই সমীর কুমার দে। এছাড়া তার মামিকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে চিকিৎসা ব্যয় বহন করেছেন বলেও মিহিরের ছোট ভাই সমীর জানিয়েছেন। মামাতো বোনের বিয়েতেও দাদাকে দিয়ে প্রায় দুই লাখ টাকা সহায়তা দেওয়ার দেয়ার কথা দাবী করেছেন মিহিরের ছোট ভাই সমীর কুমার দে। তিনি আরও বলেন পারিবারিক সম্পর্ক অবনতির কারনে মিথ্যে ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে একটি মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park