1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

মশিউর রহমান, পটুয়াখালী জেলা , প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আজ শুক্রবা  দুপুর ১.১৫ মিঃ সময় ঢাকাস্থ শ্যামলী আগারগাঁও বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না  লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি গত ৩০ জুন অসুস্থ হয়ে শ্যামলী টিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আছর নামাজ এর পরে ঢাকাস্থ বাবর রোড মারকাজুল মসজিদে জানাজা নামাজ শেষে তার লাশ এ্যাম্বুলেন্সে  করে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হবে বলে স্বজনরা জানিয়েছেন। সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের মৃত্যুর খবরে পটুয়াখালীতে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকরা জাকির মাহমুদ সেলিমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, জাকির মাহমুদ সেলিম পটুয়াখালী পৌরসভার সাবেক কমিশনার মরহুম মো. ইউনুচ মিয়ার বড় ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park