1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

ভারত থেকে চুক্তির শেষ চালানের চাল নিয়ে মোংলা বন্দরে ‘এমভি পু থান-৩৬’

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

মোংলা বন্দরে ভারত থেকে সরকারি চুক্তির তৃতীয় প্যাকেজের চালের সর্বশেষ চালান এসে পৌঁছেছে। শুক্রবার (২৬ জুন) রাতে ৫ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ ‘এমভি পু থান-৩৬’।
শনিবার (২৭ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, এটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের চালের শেষ চালান। এই প্যাকেজের আওতায় সরকারের সঙ্গে মোট ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছিল।

তিনি আরও জানান, শেষ চালানে আসা এই চালের গুণগত মান নিশ্চিত করতে আজ শনিবার (২৭ জুন) সকাল থেকে ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ চলছে। ল্যাব টেস্ট ও ভৌত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আগামীকাল রোববার (২৮ জুন) বিকেল থেকে মোংলা বন্দরে আনুষ্ঠানিকভাবে এই চাল খালাস প্রক্রিয়া শুরু করা হবে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের চাল আমদানির যে চুক্তি হয়েছিল, তার অংশ হিসেবে চালের চালানগুলো পর্যায়ক্রমে মোংলা বন্দরে আসে। এ পর্যন্ত মোট ১০টি জাহাজে করে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছায়। এগুলো খালাস করার পর নদীপথে অভ্যন্তরীণ নৌযান ও কার্গোযোগে দেশের বিভিন্ন সরকারি খাদ্যগুদামে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চলতি বছরের ১৫ জানুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের এই চাল আমদানির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এরপর গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান বাংলাদেশে এসেছিল। চুক্তি অনুযায়ী মোট চালের ৪০ শতাংশ খালাস করা হচ্ছে মোংলা বন্দরে এবং বাকি ৬০ শতাংশ চাল খালাস করা হয় চট্টগ্রাম বন্দরে। শেষ চালানের মাধ্যমে এই চুক্তির শতভাগ চাল আমদানি সফলভাবে সম্পন্ন হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park