1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতে ৩ দালালকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদণ্ড

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত
মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতে ৩ দালালকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদণ্ড

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে মিরপুর বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।
আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের কাছে তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় তিন জনের প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন জনকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে বিআরটিএ’র ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন রাজধানীর বসুন্ধরার নর্দা এলাকার মৃত তরণী কান্তের ছেলে নিত্য চন্দ্র সেন (৪০), মো. আরব আলীর ছেলে মো. শামীম (৪৬) এবং বাসাবোর মাদারটেক এলাকার মো. হাসান আলীর ছেলে আবজালুল হাসান (৫৬)।
এ ব্যাপারে বিআরটিএর এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেয়ার নাম করে কাগজপত্র ও টাকা পয়সা নিয়ে তারা পালিয়ে যায়। এ জন্য দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park