1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা দিয়ে কড়া বার্তা ব্রাজিলের প্রেসিডেন্টের

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সোমবার (১৩ জুলাই) সাও পাওলো অঙ্গরাজ্যে এক জনসভায় এ কথা বলেন তিনি।
আরব নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ওই জনসভায় লুলা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালি খুলে দেবেন। কিন্তু সেখানে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে তিনি ২০ শতাংশ অর্থ নেয়ার পরিকল্পনা করেছেন। আগে একে জলদস্যুতা বলা হতো।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ, যারা দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা এভাবে নিজেরাই জলদস্যুতে পরিণত হতে পারে না।’ তিনি সতর্ক করে বলেন, ‘এই সংঘাতের কারণে ব্রাজিলে শিম, চাল, টমেটো ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাশাপাশি জ্বালানির দামও বাড়ছে।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপ করা হবে। তার দাবি, এই অর্থ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত ফেব্রুয়ারিতে ইরান হরমুজ প্রণালি দিয়ে যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়। পরে জুনে শান্তি চুক্তির মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক উত্তেজনার পর ট্রাম্প আবারও কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন।
আসন্ন অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে লড়তে যাওয়া ৮০ বছর বয়সী ব্রাজিলের প্রেসিডেন্ট জানান, ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তার সরকার সাময়িক কিছু পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া মার্চ মাসে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপ করা ১২ শতাংশ কর থেকে পাওয়া অর্থও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে ব্যয় করা হচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park