1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ ফারুক আহমেদের

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত
লোগো

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। আজ মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেন।

গত ৪ জুন হাইওয়ে পুলিশের তৎকালীন প্রধান মো. দেলোয়ার হোসেন মিঞা অবসরে যান। তার অবসরে যাওয়ার পর পদটি এতোদিন ফাঁকা ছিল। ফারুক আহমেদ তারই স্থলাভিষিক্ত হলেন।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে মহাসড়কে নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ করেন।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশের এই ইউনিটটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন মাত্রা যোগ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park