1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

স্বর্ণপদকের স্বপ্ন নিয়ে চীনে পটুয়াখালীর স্কেটার সামিন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

স্বর্ণপদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ স্কেটিং দল। যেখানে অংশ নিচ্ছেন পটুয়াখালীর কৃতী সন্তান সামিন ইয়াসার রাইয়ান।
গত বছর চীন থেকে দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জপদক জয় করে দেশে ফিরেছিলেন বাংলাদেশের স্কেটাররা। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার আরও বড় অর্জনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর সেই স্বপ্নযাত্রার অন্যতম সদস্য পটুয়াখালীর তরুণ স্কেটার সামিন।

চীনের লিশুই শহরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও রাশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানের স্কেটাররা অংশ নেবেন। ফলে এ প্রতিযোগিতায় বাংলাদেশকে কঠিন ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।
বাংলাদেশের ২৭ সদস্যের দলে রয়েছেন ২২ জন স্কেটার ও পাঁচজন কর্মকর্তা। ২২ স্কেটারের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ। সোমবার রাতে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল।

আন্তর্জাতিক মঞ্চে রাইয়ানের অংশগ্রহণে গর্বিত তার পরিবার, স্বজন ও নিজ জেলার মানুষ। দেশকে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল অর্জনের পাশাপাশি বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই এখন রাইয়ানের প্রধান লক্ষ্য।

রাইয়ানের এই চীনযাত্রা শুধু একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়-এটি পটুয়াখালীর ক্রীড়াঙ্গনের জন্যও এক গর্বের অধ্যায়। তার হাত ধরে আন্তর্জাতিক স্কেটিং অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে উঠবে-এমন প্রত্যাশাই এখন সবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park