1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৪

রাসেল রহমান , গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়াডের বাদুরা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট ) সকাল আনুমানিক ৯ টার দিকে তাদের নিজ ওয়ারিস রেকডীয় জমিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— হাবিব ঢালী (৪৫), তোফাজ্জেল ঢালী (২৭), জাহানারা বেগম ( ৪৫) ও কালাম ঢালী (৫০)। এর মধ্যে গুরুতর আহত হাবিব ঢালী। তাদেরকে গলাচিপা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা হলে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমির সীমানা নির্ধারণ করে দেন। এরপর থেকেই প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে বলে আহতদের পরিবারের অভিযোগ। অভিযোগে বলা হয়, শনিবার সকালে গনি ঢালী,রিয়াজ ঢালী,ফারুক ঢালী,আলিম ঢালী,আমির ঢালী,জলি বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র, লাঠি ও ধারালো রামদা ও মরিচের গুরা নিয়ে জমিতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে আহত করা হয়।

আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে চারজন রোগী ৩য় তলায় ভর্তি হয়েছে। এ বিসয়ে প্রতিপক্ষ গনি ঢালী ও রিয়াজ ঢালী মুঠোফোন বলেন,আমরাও অহত হয়েছি। ইউপি সদস্য মো.শহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park