1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

গলাচিপায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

গলাচিপা প্রতিনিধি: রাসেল
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া চৌরাস্তা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন রিনা বেগম (৪০) আমিনুল ইসলাম (৫০), হেনা বেগম (৩০) ও তুহিন হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

আহত হেনা বেগমের স্বজন রিনা বেগম (৪০) অভিযোগ করে বলেন, ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। পরিবারের পুরুষ সদস্যরা বাইরে ছিলেন। বাড়ির পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মিশন ফকির, আবু ফকির, বাবুল ফকির, সোহরাব ফকির, জাহাঙ্গীর ফকির, বশির ফকির, টিপু ফকির ও আরবসহ প্রায় ৫০-৬০ জন লোক তাদের বাড়িতে এসে হামলা চালান।

তার অভিযোগ, হামলাকারীরা লাঠি, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করেন। পরে ঘরে ঢুকে মালামাল তছনছ এবং লুটপাট করা হয়। এ সময় তার গলার স্বর্ণের চেইন, কানের দুল ও ঘরে থাকা নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।

আহত রিনা বেগম আমিনুল ইসলাম, হেনা বেগম ও তুহিন হোসেনকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park