1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী

পটুয়াখালী জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সারাদেশে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন তিনি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এবং আনন্দমুখর উৎসব ‘জন্মাষ্টমী’ বাংলাদেশ সহ সারাবিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ভাদ্র মাসের নির্দিষ্ট তারিখে শ্রীকৃষ্ণের জন্মোৎসব হিসেবে প্রতি বছর এই পরম শুভদিনটি মহাসমারোহে পালিত হয়, আজ সেই পবিত্র শুভদিন। সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র জন্মাষ্টমীর উৎসব বাংলাদেশের প্রতিটি সনাতন ধর্মাবলম্বী গভীর ভক্তি, প্রেম ও উচ্ছ্বাসের সাথে পালন করেন।
সনাতন ধর্ম অনুযায়ী, যখনই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পেয়ে ধার্মিক ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্ম-রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে নেমে আসেন।ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত হয়ে থাকে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত উৎসব-২০২৬ পালিত হয়েছে।শ্রীকৃষ্ণের আদর্শ মানবজীবনে সত্য, ন্যায়, মানবতা, প্রেম ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় ভক্তদের কণ্ঠে শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, ধর্মীয় সংগীত ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠান, গীতা পাঠ পূজা-অর্চনা, প্রার্থনা, নামসংকীর্তন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীব্রত পালনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park