1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি ,

রাসেল রহমান গলাচিপা পটুয়াখালী প্রতিনিধ।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী গলাচিপা মিরন প্যাদা( ৪৬)কে মারধর করার খবর পাওয়া গেছে। স্থানীয়রা মিরন প্যাদাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মিরন প্যাদা হচ্ছেন গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়াডের মৃতু সামচু প্যাদার ছেলে। ঘটনা ঘটেছে উপজেলায় গলাচিপা সদর ইউনিয়নের শ্রীনাথ বাজার নামক স্থানে। আহত মিরন প্যাদা জানান,মঙ্গলবার বেলা আনুমানিক বারোটার দিকে শ্রীনাথ বাজারের দক্ষিন পাশে রাস্তার উপরে এসে অনিক মন্ডল ও তার বাবা সুশান্ত মন্ডল জোর করে তার ভাই সুজিত মন্ডলের জমি চাষ করার বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে মারধর করে। আমার ডাকাডাকিতে পথচারী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধর করে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসা দিনে মিরন প্যাদা দ্বিতীয় তলায় ১২ নম্বর বেডে ভর্তি আছে। তার মাথায় আঘাত লেগেছে ও শরীরের বিভিন্ন অংশে ফুলো জখম ও রয়েছে। ক্রয়সুত্রে জমির মালিক নিখিল পাল বলেন, আমি সুজিত মন্ডলের কাছ থেকে জমিক্রয়করি। মিরন প্যাদা সুশান্ত মন্ডল ও তার ছেলে অনিক মন্ডল কাছে জমির বিষয়ে জিজ্ঞেস করলে বাপ ছেলে তাকে মারধর করে। পথচারী মোস্তফা শিকদার বলেন, বাপ ছেলে মিরন প্যাদাকে মারধর করেছে আমরা সঠিক বিচার চাই। এ বিষয় প্রতিপক্ষ অনিক মন্ডল ও সুশান্ত মন্ডলের কাছে জানতে চাইলে তারা বলেন,কথা কাটাকাটির এক পর্যায়ে হাতা দিয়েছে এতে আমরাও আহত হয়েছি। ইউপি সদস্য আলমগীর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটুর কাছে মুঠোফোনে জানতে চাইলে বন্ধ পাওয়া যায়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মিরন প্যাদা বাদী হয়ে ওই রাতেই গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park