1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন

গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা-পুলিশ। দ্রুত বিচার আইনের মামলায় আদালতের পরোয়ানা জারীর পর
অভিযোগ চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গলাচিপা উপজেলার একটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট জোরপূর্বক দখল করে নেয় একটি প্রভাবশালী মহল। দখলের পর থেকে সেখানে অবৈধভাবে টোল ও অর্থ আদায়সহ নিজস্ব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এতে সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হন।
​পরবর্তীতে এ ঘটনায় দ্রুত বিচার আইনে (জিআর/সিআর মামলা নং- ৩/২৬) আইনের আশ্রয় নেওয়া হলে আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা অনুযায়ী) জারি করেন। পরোয়ানা পেয়ে গলাচিপা থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
​গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, “আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি সম্পদ বা খেয়াঘাট দখল এবং অবৈধ অর্থ আত্মসাতের বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইনানুযায়ী গ্রেপ্তারকৃত আসামিকে পটুয়াখালী জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
​এদিকে এ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে খেয়াঘাট এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারা খেয়াঘাটটি দ্রুত সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এনে যাত্রী যাতায়াত সহজ ও সুশৃঙ্খল করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park