1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

সঞ্জীব দাস গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে নিকট আত্মীয়দের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল জলিল( ৩৫) ও তাঁর মাতা ফাতেমা বেগম( ৫৭)আহত হয়েছেন।

আহত জলিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাতা ফাতেমা বেগম কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জলিল।

গত রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাঙ্গাবালী উপজেলার পশ্চিম নেতাবাজার এলাকায় হামেদ সিকদারের বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে। আহত আব্দুল জলিল নয়া মিয়া সিকদারের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। বরং পূর্বশত্রুতার জেরে বারবার হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁদের।ঘটনার পর স্থানীয়রা আহত আব্দুল জলিলকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল জলিল আদালতে অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিলন মিয়া ও জাহিদা বেগম মারধরের কথা শিকার করেন এবং বিরোধ মিমাংসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।আহত আব্দুল জলিল বলেন, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমাকে ও আমার মাকে আমাদের বাড়ির দক্ষিণ পাশে সুপারি বাগানে মারধর করে মিলন ও তার স্ত্রী জাহিদা বেগম। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আব্দুল জলিলের বাবা নয়ামিয়া সিকদার বলেন, আমার স্ত্রী ও ছেলেকে জমাজমি বিষয় বিরোধ নিয়ে মারধর করেছে। আমি এদের সঠিক বিচার চাই। আহত জলিলের স্ত্রী সালমা আক্তার বলেন, আমার স্বামীকে জমাজমিকে কেন্দ্র করে মেরেছে। আমি এর সঠিক বিচার চাই। গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসাধীন আহত আব্দুল জলিল দ্বিতীয় তলায় ৫ নম্বর বেডে ভর্তি আছে। তার মুখ মণ্ডলে সেলাই রয়েছে। ওর শরীরের বিভিন্ন অংশে ফুল যখন রয়েছে।

ইউপি সদস্য আলম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান হাজী মান্নান মিয়া বলেন, দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন বলেন, মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park