1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

পটুয়াখালীতে সাংবাদিককে ফেইজবুক লাইভে অপ প্রচার করায় সাংবাদিক মহল নিন্দা

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭২ বার পঠিত

পটুয়াখালীতে পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইজবুক লাইভে অপ প্রচারের অভিযোগ উঠেছে মহিলা সাংবাদিক রুনা হাওলাদারের বিরুদ্ধে । এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান ।

রবিবার (২৯জুন)
সম্প্রতি পটুয়াখালীর চৌরাস্তা টোল প্লাজা শ্রমিক ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাংবাদিক রুনা হাওলাদারকে উদ্দেশ্য করে অপপ্রচার, অশালীন ভাষায় গালাগাল এবং দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির পরিচয় অনুসন্ধান করে জানা গেছে, তিনি রুনা হাওলাদার (রুনা) নামে পরিচিত। তাঁর পিতা মৃত আবুল হোসেন হাওলাদার এবং তিনি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বাসিন্দা।

সাংবাদিক রুনা হাওলাদার বলেন, “পটুয়াখালীর চৌরাস্তা টোল প্লাজায় পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে প্রভাবশালীরা ফেসবুক ফেসবুক লাইভে এসে আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেন। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ রায় বলেন, ছোটবেলা থেকে রুনু হাওলদার মানুষের উপকারে করে আসছেন। প্রায় এক যুগ ধরে পটুয়াখালীতে বসবাস করেন আমরা জানি তিনি সাংবাদিক পেশায় আছেন এবং এলাকার মানুষের উপকার ও করেন। রুনুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করায় ডাকুয়া ইউনিয়ন পরিষদ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রতন দি তালতলী ইউনিয়নের গণমাধ্যম কর্মী সাগর খান বলেন, রুনা আপা একজন গণমাধ্যম বান্ধব মানুষ। গণমাধ্যমের কোন মানুষ তার কাছে গেলে তিনি নিষ্ঠার সাথে কাজ করেন। গোলখালী ইউনিয়নের গণমাধ্যম কর্মী নাসির উদ্দিন হাওলাদার বলেন, রুনু আপা আমাদের প্রাণের স্পন্দন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য তার বিরুদ্ধে এই অপপ্রচার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গলাচিপা পৌরসভার গণমাধ্যম কর্মী কমল সরকার বলেন, আসলেই ভুল বোঝাবুঝির কারণেই এই অপপ্রচার আমি চাই আমরা নিজেরা বসে বিষয়টি সমাধান করি।রুনু হাওলাদার বলেন, সত্য পথে থাকলে প্রভাবশালীদের বিরুদ্ধে নিউজ করলে এভাবে বিপদ আসবে এটা জেনেই সব সময় চলি আর চলবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park