1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু গলাচিপা

সঞ্জীব দাস
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৬টার সময় উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়িবাহেরচর এলাকার মসজিদসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন দরিবাহেরচর গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের মসজিদসংলগ্ন খালের উপর সাঁকো পারাপারের সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান মামুন। পরে স্থানীয়রা তাকে খুঁযে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রমে সীমাবদ্ধতা ছিল। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে মামুনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মরদেহ গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park