1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ

গলাচিপা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের কালিকাপুর গ্রামে সাপের কামড়ে জাকির হোসেন মৃধা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে জাকির হোসেন তার স্ত্রী পরিভানুর সঙ্গে মাটির ঘরের খাটে বসে মুড়ি খাচ্ছিলেন। এ সময় একটি ছোট সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর জাকির হোসেনের উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে জাকির হোসেনকে হাসপাতালে অ্যান্টিভেনম (সাপের বিষের প্রতিষেধক) প্রয়োগ না করায় তার মৃত্যু হয়েছে—এমন অভিযোগ ও গুঞ্জন ছড়িয়ে পড়ে এলাকায়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। তিনি বলেন, সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি স্নেক ভেনম রয়েছে। তবে জাকির হোসেনের শ্বাসকষ্ট ও রক্তচাপের সমস্যা আশঙ্কাজনক পর্যায়ে থাকলেও তার শরীরে বিষধর সাপের কামড়ের নির্দিষ্ট কোনো লক্ষণ ছিল না। এ কারণে চিকিৎসকরা অ্যান্টিভেনম প্রয়োগ করেননি।
তিনি আরও বলেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে রোগীর শারীরিক লক্ষণ পর্যবেক্ষণ করে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। প্রয়োজন ছাড়া অ্যান্টিভেনম প্রয়োগ করলে তা উল্টো ক্ষতির কারণ হতে পারে। জাকির হোসেনের ক্ষেত্রে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন।
হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. জান্নাতুর তানহার বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, জাকির হোসেনকে হাসপাতালে আনার পর তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তার এমন অবস্থায় উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন ছিল। এ কারণে তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের পরিচালক আবদুল কাইউম দাবি করেন, জাকির হোসেনের শরীরে বিষধর সাপের কামড়ের লক্ষণ ছিল। তার ভাষ্য, রোগীকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগ করা উচিত ছিল। তার অভিযোগ, রোগীকে রেফার করে সড়কপথে নেওয়ার সময় নড়াচড়ার কারণে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, বিষধর সাপের কামড়ের অন্যতম লক্ষণ শ্বাসকষ্ট ও গলা আটকে আসা। এ ধরনের রোগীকে দ্রুত হাসপাতালে এনে যথাযথ চিকিৎসা দেওয়া প্রয়োজন।
তবে জাকির হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ সাপের বিষক্রিয়া, নাকি অন্য কোনো শারীরিক জটিলতা—তা নিশ্চিতভাবে জানতে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
জাকির হোসেন মৃধার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park