1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে মা হওয়ার গুঞ্জন উঠেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্প্রতি সামান্থার অভিনীত নতুন ছবি ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিনেত্রীর শারীরিক গঠনে পরিবর্তন দেখে অনেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু করেন।

অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর অনেক ভক্তের দাবি, সেখানে সামান্থার শারীরিক গঠনে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। কেউ কেউ মনে করছেন, অভিনেত্রীর ‘বেবি বাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেন অনেক অনুরাগী।

তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সামান্থা কিংবা তার স্বামী রাজ নিদিমোরুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে পুরো বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

উল্লেখ্য, রাজকে বিয়ের আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন সামান্থা। ২০২১ সালে চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। তারপর গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে ঘরোয়া আয়োজনে রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। সূত্র : এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park