1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

পর্তুগালের সমর্থক জয়া আহসান, মেসিকেও ভালো লাগে

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত

বাংলাদেশে ফুটবল উন্মাদনা সাধারণত ব্রাজিল ও আর্জেন্টিনাকে কেন্দ্র করে হলেও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পছন্দের দল পর্তুগাল। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফুটবলের প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। প্রিয় দল হিসেবে পর্তুগালের নাম উল্লেখ করলেও তিনি স্বীকার করেন, ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি লিওনেল মেসির খেলাও তার সমান ভালো লাগে।

সাক্ষাৎকারে জয়া বলেন, ২০১৮ সালে রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ হয়েছিল তার। চারপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস বেশি থাকলেও তার হৃদয় পড়ে আছে পর্তুগালের দিকেই। রোনালদো তার সবচেয়ে প্রিয় ফুটবলার হলেও মেসির প্রতিও রয়েছে বিশেষ মুগ্ধতা। জয়ার ভাষায়, “পর্তুগালকে খুব ভালোবাসি। রোনালদো আমার খুব পছন্দের। তবে মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।”
ফুটবলের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে তার ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গও। আগামী ১ জুলাই তার জন্মদিন। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য, কাছের মানুষ এবং ভক্তদের শুভেচ্ছাই দিনটিকে তার কাছে সবচেয়ে বেশি আনন্দময় করে তোলে বলে জানান এই অভিনেত্রী।

অভিনয়জীবন নিয়েও কথা বলেন জয়া আহসান। তিনি জানান, আগামী জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’, যা পরিচালক কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছবির সিক্যুয়েল। নতুন ছবিটি আগের চেয়ে আরও বেশি দর্শকপ্রিয় হবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি টলিউডে কাজের অভিজ্ঞতা তুলে ধরে জয়া বলেন, ভিন্ন দেশের নাগরিক হলেও সেখানে কখনো নিজেকে বহিরাগত মনে হয়নি; তার কাছে ভাষা ও শিল্পই সবচেয়ে বড় পরিচয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park