1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিনিয়র রিপোর্টার, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ড সংগঠিত হয়। এ হত্যার দায় তাদেরকেই নিতে হবে। রুবেল হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত ছিল বলেই মামলাটি অন্ধকারে। এ হত্যাকাণ্ডের চার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার বা হত্যার রহস্য উদঘাটন করতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার রহস্য উদঘাটন ও দ্রুত এ হত্যায় জড়িতদের বিচার হবে বলে আশা রাখেন তারা।
উল্লেখ্য, ২০২২ সালের ৩ জুলাই রাতে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে অফিস থেকে বেরিয়ে নিখোঁজ হন রুবেল। চারদিন পর ৭ জুলাই কুমারখালী উপজেলার তেবাড়িয়া এলাকায় গড়াই নদীতে নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচে রুবেলের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে ৮ জুলাই নিহতের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাংবাদিক হাবিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park