1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

জার্মানির ইউথ সেন্টারে চলল গুলি! প্রাণ হারালেন পাঁচ জন, দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

এমনিতে জার্মানিতে অস্ত্র আইন খুব কঠোর। সেখানে গোলাগুলির ঘটনাও যথেষ্ট কম। ইউথ সেন্টারে কী ভাবে অস্ত্র নিয়ে ঢুকে পড়ল আততায়ীরা, তা তদন্ত করে দেখছে পুলিশ।
উত্তর জার্মানির স্টেডে একটি ইউথ সেন্টারে সোমবার আচমকাই চলল গুলি। প্রাণ হারালেন পাঁচ জন। পুলিশের মুখপাত্র এএফপি-কে জানিয়েছেন, দু’জকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে এক জন সন্দেহভাজন। বন্দুকবাজদের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি জার্মান পুলিশ। নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

হামবুর্গের পশ্চিমে রয়েছে স্টেড শহর। সেখানে ৫০ হাজার মানুষের বাস। সোমবার সকালে আচমকাই সেখানে গুলি চলে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় আহত হয়েছেন কয়েক জন। এখন ওই এলাকা বিপন্মুক্ত বলেই মনে করছে পুলিশ। তবে গোটা এলাকায় মোতায়েন রয়েছে বাহিনী। এলাকা ঘিরে রয়েছে তারা। যেখানে গুলি চলেছে, বাসিন্দাদের সেই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
এমনিতে জার্মানিতে অস্ত্র আইন খুব কঠোর। ইউথ সেন্টারে কী ভাবে অস্ত্র নিয়ে ঢুকে পড়ল আততায়ীরা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park