1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

ডিসেম্বরেই আমেরিকায় যেতে পারেন মোদী, ট্রাম্প ভারত সফরে আসবেন কবে, জানালেন মার্কিন রাষ্ট্রদূত গোর

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৪ বার পঠিত
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ডিসেম্বরে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলন হবে আমেরিকায়। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর।
চলতি বছরের শেষেই আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বর মাসে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলন হবে আমেরিকায়। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। ডোনাল্ড ট্রাম্প কবে নাগাদ ভারতে আসতে পারেন, তা-ও জানিয়েছেন তিনি।
প্রথমে শোনা গিয়েছিল, চলতি বছরের শেষের দিকেই ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু নভেম্বর মাসে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন (ইউএস মিডটার্মস) হবে। তাই আগামী বছর ভারত সফরে আসতে পারেন ট্রাম্প। এই প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “মিডটার্মসের সময় নয়। এটা (ট্রাম্পের ভারত সফর) আগামী বছরের কোনও একটা সময় হতে পারে।
মার্কিন রাষ্ট্রদূত গোর জানিয়েছেন, জি২০ সম্মেলনে উপস্থিত থাকার সময় মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। গত ২৩ মে তিন দিনের ভারত সফরে এসেছিলেন তিনি। সেই সময়েই আমন্ত্রণ জানানো হয় মোদীকে।

গত কয়েক সপ্তাহে ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনায় আরও গতি এসেছে বলে জানিয়েছেন গোর। তাঁর মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে তা উভয় পক্ষের জন্য লাভজনক হবে। মার্কিন রাষ্ট্রদূত জানান, দু’সপ্তাহ পরে চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর বিদেশমন্ত্রীরা ফিলিপিনসে বৈঠকে বসবেন। উল্লেখ্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের ‘আধিপত্য’ রুখতে আন্তর্জাতিক এই জোটের অন্যতম দুই সদস্য হল আমেরিকা এবং ভারত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park