1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ঘরবাড়ির সুরক্ষাব্যবস্থা জোরদার করছেন ওই এলাকার বাসিন্দারা। এছাড়া প্রয়োজনীয় খাদ্য ও জরুরি সামগ্রী মজুত করছেন তারা।
শুক্রবার (৩ জুলাই) বিকেলের তথ্য অনুযায়ী, টাইফুন বাভি মার্শাল দ্বীপপুঞ্জ ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিল। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানিয়েছে, তখন ঝড়টির বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬৭ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ছিল ঘণ্টায় ২০৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বর্তমান পূর্বাভাস অনুযায়ী মারিয়ানা দ্বীপপুঞ্জের পরিস্থিতি উদ্বেগজনক। গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের সব বাসিন্দারই অন্তত গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত বলেও সতর্ক করা হয়েছে।
জেটিডব্লিউসির পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমমুখী অগ্রসর হওয়া বাভি শিগগিরই সুপার টাইফুনে পরিণত হতে পারে। তখন এর বাতাসের গতি সর্বোচ্চ ঘণ্টায় ২৪০ কিলোমিটারে পৌঁছাবে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় তা বেড়ে ঘণ্টায় ২৭৮ কিলোমিটারে উন্নীত হতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হয়।

পরে কিছুটা দুর্বল হলেও সোমবার সকালে বাভি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি গতির বাতাসবিশিষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে ‘সুপার টাইফুন’ বলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park