1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

ভোলার মনপুরায় মোটরসাইকেল থেকে পড়ে মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট মেয়েও আহত হয়েছে। রোববার (২৯ জুন) রাত আটটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের হালট এলাকায় এই ঘটনা ঘটে।
সোমবার সকাল ৯টায় জানাজা শেষে হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের দাসেরহাট এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত মনোয়ারা বেগম উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্বজনেরা জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে রোববার সন্ধ্যায় চরযতিন গ্রামের বাড়ি থেকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের উদ্দেশে ভাড়ায় চালিত মোটরসাইকেলে রওনা দেন মনোয়ারা বেগম ও তার ছোট মেয়ে। পথিমধ্যে দুর্গম ও ভাঙাচোরা সড়কে মোটরসাইকেল হঠাৎ জোরে লাফিয়ে উঠলে পেছন থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মনোয়ারা ও তার মেয়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park