1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

লোডশেডিংয়ে দিশেহারা বরিশালবাসী, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ::: ঘন ঘন লোডশেডিংয়ে দিশেহারা হয়ে উঠেছে বরিশালের মানুষ। দিন-রাত ভয়াবহ লোডশেডিংয়ে নগরবাসীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অর্ধেকের নিচে নেমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। এদিকে লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার বলেন, জাতীয় গ্রিড থেকে কম সরবরাহ হচ্ছে তাই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। তার আওতায় চাহিদা ৬২ মেগাওয়াট কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র ৩৯ মেগাওয়াট। সরবরাহ কম থাকায় প্রতি ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে।

বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তার আওতাভুক্ত এলাকায় বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ হচ্ছে মাত্র ২০ মেগাওয়াট। অর্ধেকেরও কম পাওয়ায় প্রতি ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে। এর কারণ জেনারেশনে ঘাটতি রয়েছে। কক্সবাজারের এলএনজি টার্মিনালে আগুন লাগায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীতে লোডশেডিং হচ্ছে প্রতি ঘণ্টা পরপর। বিশেষ করে গভীর রাতে বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। তাতে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। নগরের সাধারণ মানুষ এতে ক্ষুব্ধ হয়ে গভীর রাতে ঘরের বাইরে বের হয়ে আসছেন। আবার দিনে অফিস পাড়ায় এবং রাতে বাণিজ্যিক এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ব্যবসায় ধস নামছে।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। অশ্বিনী কুমার হল চত্বরে এ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন হুমকির মুখে পড়েছে। বরিশালে প্রতিদিন ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এই গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। প্রাত্যহিক জীবন বিপর্যস্ত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park