1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ওই ২৮ জনকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সিয়ামুর রহমান মাহিম (১৮), মো. আব্দুল্ল্যাহ (২০), মো. তামিম (১৯), মো. রবিউল হাসান (১৯), মো. বিপ্লব হোসেন (১৯), মো. হান্নান (৪৮), মো. শাহাবুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (২৫), মো. শাহিন (৩২), মো. নাজমুল হক (৩০), মো. মাসুদ (৩২), মো. অপু (৩০), মো. কাওছার (৩০) ও মো. নাসির উদ্দিন (২৮)।

এছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- তানজিন আলম (৩০), মো. মারুফ (১৯), মো. আমিরুল ইসলাম (২৫), মো. মাহমুদুল হাসান মামুন (২০), আমির হামজা (২১), মো. মিজানুর রহমান বাবু (২৭), ইব্রাহীম (৩৬), মো. হানিফ হাওলাদার (৩৫), ইরফান উদ্দিন আবির (১৮), মাসুম (২৯), মো. আমিন (৩২), জিদান (১৮), আলাউদ্দিন (১৮) ও মো. হাসান খান (২৩)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এই ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। সবশেষ শনিবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park