1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে করা মামলায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাহাত (১৭), জিসান (১৬) ও ইমন (১৭)। তারা সবাই ওই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী বোরহানউদ্দিন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় কয়েকজন কিশোর। কিন্তু তাদের প্রস্তাবে রাজি হচ্ছিল না ওই শিক্ষার্থী। পরে গত ২৬ জুলাই দুপুরে বিদ্যালয় বিরতির সময় বাড়িতে খাবার খেতে যাওয়ার পথে জিহাদ নামের এক কিশোর ওই স্কুলছাত্রীকে কৌশলে পাশের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা ৫ জন ওই ছাত্রীর মুখ চেপে দলবদ্ধ ধর্ষণ করে এবং ধর্ষণের সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। একপর্যায়ে স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এরপর আজ সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে অভিযুক্ত ওই পাঁচ কিশোরের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা করেন। মামলা করার পর দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, আজ দুপুরে তাদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park