1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

জুনে নির্যাতনের শিকার ৩৩৩ নারী ও কন্যা শিশু

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পঠিত
সদ্য বিদায়ী জুন মাসে দেশে ১৭৭ জন কন্যা শিশু ও ১৫৬ জন নারী নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। প্রতীকী ছবি

সদ্য বিদায়ী জুন মাসে দেশে ১৭৭ জন কন্যা শিশু ও ১৫৬ জন নারীসহ মোট ৩৩৩ জন নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। বুধবার (১ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটি জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২৬ সালের জুন মাসে মোট ৩৩৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। সদ্য বিদায়ী মাসটিতে ৭২ জন কন্যা ও ২৮ জন নারীসহ মোট ১০০ জন নারী ও কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে। এরমধ্যে ১২ জন কন্যাসহ ২৪ জনকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে, ৭ জন কন্যা ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে এবং ধর্ষণের কারণে একজন কন্যা শিশু আত্মহত্যা করেছে।

বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, জুন মাসে ৩১ জন কন্যাসহ ৩৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি যৌন সহিংসতার শিকার হয়েছে ২৭ জন কন্যাসহ মোট ৪৩ জন। এরমধ্যে ৮ জন কন্যাসহ ১১ জন যৌন নিপীড়নের শিকার, ১৭ জন কন্যাসহ ২৯ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এবং ২ জন কন্যাসহ ৩ জন সাইবার সহিংসতার শিকার হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে ৯ জন কন্যা ও ৪৫ জন নারীসহ মোট ৫৪ জন হত্যার শিকার হয়েছে। পাশাপাশি ৪ জন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, জুন মাসে ১২ জন কন্যা ও ২১ জন নারীসহ ৩৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাশাপাশি ৪ জন কন্যাসহ ১২ জন আত্মহত্যার শিকার হয়েছে। এরমধ্যে ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। সেই সঙ্গে ২ জন এসিডদগ্ধের শিকার হয়েছে ও একজন কন্যা এসিডদগ্ধের শিকার হয়েছে। এছাড়াও একজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে।

অন্যদিকে সদ্য বিদায়ী জুনে দেশে ৫ জন যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৪ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। পাশাপাশি পারিবারিক সহিংসতায় এক কন্যাসহ ৪ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও ২ জন কন্যা গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে একজন গৃহকর্মী হত্যার শিকার হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ আরও জানিয়েছে, জুন মাসে ৫ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। সেই সঙ্গে আরও ৫ জন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এছাড়াও ২ জন কন্যা পাচারের শিকার হয়েছে। পাশাপাশি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন কন্যাসহ ১৯ জন। আর সদ্য বিদায়ী জুনে একজনের বাল্যবিয়ের চেষ্টা হওয়ার পাশাপাশি ২ জন কন্যাসহ ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park