1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ইরানের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ইতোমধ্যে দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন তিনি

শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সময় ইরানের জাতীয় শোকের এই সময়ে দেশটির সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি পুনর্ব্যক্ত করেন স্পিকার।

এদিন বৈঠকে দু’দেশের স্পিকার বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান পুরোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়েও আলোচনা করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের ক্ষেত্রে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরান ও বৃহত্তর অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে।

Pause

Mute
Remaining Time -7:23
Unibots.com

ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা
এছাড়াও বৈঠকে চলমান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত সমস্যার টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান হাফিজ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বৃহস্পতিবার (২ জুলাই) তেহরানে পৌঁছায় বাংলাদেশের প্রতিনিধি দল। ওইদিন বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park