1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

রংপুরে সমাজসেবা কার্যালয়ের নোংরা পরিবেশে সমাজকল্যাণমন্ত্রীর ক্ষোভ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত

রংপুরে সমাজসেবা কার্যালয় পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ এবং আসবাবপত্রে ময়লা ও ধুলো-বালি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর শালবন ইন্দ্রা মোড়ে অবস্থিত সমাজসেবা কার্যালয় পরিদর্শনের সময় তিনি এই অসন্তোষ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে মন্ত্রী কার্যালয়ের তৃতীয় তলায় শহর সমাজসেবার কম্পিউটার সেকশনের চেয়ার, টেবিল ও কম্পিউটারে ধুলার স্তর দেখতে পান। একইভাবে ভবনের চতুর্থ তলায় সামাজিক অর্থনৈতিক কেন্দ্র পরিচালিত দর্জি ও কম্পিউটার সেকশনেও ধুলাবালির উপস্থিতি তার নজরে আসে। এ সময় তিনি নিজ হাতে ধুলা স্পর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসন্তোষ প্রকাশ করেন।
সমাজকল্যাণমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অফিসের চেয়ার-টেবিল দেখে মনে হচ্ছে, গত ১৫ দিনেও কেউ এগুলো ব্যবহার করেননি। কক্ষের অবস্থাও সেটিই প্রমাণ করে।
এর আগে তিনি রংপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন। রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, একই ভবনে হলেও যে দুটি কক্ষে মন্ত্রী ধুলা দেখেছেন, তার একটি শহর সমাজসেবা এবং অন্যটি সামাজিক অর্থনৈতিক কেন্দ্রের অধীন। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park