1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ ৪ শিকারি আটক

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পঠিত

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদ পাতার সময় চার শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার (৪ জুলাই) ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হরিণ ধরার অসংখ্য ফাঁদ ও কাঁকড়া জব্দ করে বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা জানান, বন প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে সুন্দরবনের মৃগামারী খাল সংলগ্ন এলাকায় হরিণ শিকারের চেষ্টা করে চার শিকারি। এ সময় বন বিভাগের টহল দল তাদের আটক করে।

আটক শিকারিরা হলেন, মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (৪৫), একই গ্রামের কাদের খানের ছেলে আতাউর খান (৫০), আলতাফ জমাদ্দারের ছেলে মোজাম জমাদ্দার (৩৩) এবং মৃত হাই জমাদ্দারের ছেলে রুহুল জমাদ্দার (৩৫)।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে আসছিল ফরিদ হাওলাদার ওরফে টাকু ফরিদ। এমন অভিযোগের ভিত্তিতে কয়েক দিনের নিয়মিত টহলের পর চিহ্নিত ওই হরিণ শিকারিদের আটক করে বন বিভাগ। আটক হরিণ শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে শনিবার তাদের বাগেরহাট আদালতে পাঠিয়েছে বন বিভাগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park