1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি ফরিদপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বৈদ্যডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই গ্রামের মো. বিলায়েত হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মক্তবের ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক প্রতিবেশী নারীর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আবদুল্লাহ। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা নারীর চিৎকারে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park