1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পঠিত

২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর, এবার ইংল্যান্ডের হাতে শিরোপা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশ্বকাপ বিষয়ক টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জিলিয়ানি।

ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জিলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর ঐতিহাসিক বছরে বিশ্বকাপ জিততে না-ই পারে, তবে মার্কিন মাটিতে ইংল্যান্ডের ট্রফি জয়ও হবে দারুণ এক স্মরণীয় গল্প। ইংল্যান্ডের দীর্ঘদিনের শিরোপাখরা এবং প্রায় ছয় দশক ধরে বিশ্বকাপ না জেতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার তারা চ্যাম্পিয়ন হতে পারলে সেটি হবে বিশেষ এক অর্জন। বর্তমানে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম শক্তিশালী এবং তাদের শিরোপা জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

জিলিয়ানি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতই ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের পারফরম্যান্সের খোঁজখবর রাখেন। সম্প্রতি ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কেইনকে ‘দুর্দান্ত খেলোয়াড়’ ও ‘অসাধারণ মানুষ’ বলে প্রশংসাও করেছেন। ডোনাল্ড ট্রাম্পের ফুটবলের প্রতি এমন আগ্রহের নেপথ্য কারণ ব্যাখ্যা করতে গিয়ে জিলিয়ানি বলেন, কয়েক বছর আগে ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছিলেন সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনি। তাছাড়া ট্রাম্প ফুটবল সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং তাঁর ছেলে ব্যারন ট্রাম্পের ফুটবলের প্রতি গভীর আগ্রহ এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

দল হিসেবে হ্যারি কেইন ও জুড বেলিংহামের মতো অসাধারণ অ্যাথলেটরা ইংল্যান্ডের সাফল্যের প্রধান ভরসা উল্লেখ করে জিলিয়ানি বলেন, বর্তমান দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এখন শুধু খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং কোচকে বিশ্বাস করাতে হবে যে, বিশ্বকাপ জয়ের সামর্থ্য তাদের রয়েছে।

জিলিয়ানির এমন মন্তব্য ইতোমধ্যে ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ট্রাম্পের প্রশংসার জবাবে কেইনও ফ্লোরিডার পাম বিচে ২০২৪ সালের শেষদিকে ট্রাম্পের আমন্ত্রণে একসঙ্গে গলফ খেলার স্মৃতি রোমন্থন করেছেন।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। শেষ চারের লড়াইয়ে আগামী বুধবার তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park