
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
আজ ব্রেন্ট ক্রুড ফিউচার্সের জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৭.৪৯ ডলারে পৌঁছেছে, যা গত ১২ জুনের পর সর্বোচ্চ। এছাড়া বর্ধিত দামে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৭৮ দশমিক ১৪ ডলারে।
তবে এই দাম চলমান যুদ্ধ শুরুর পর থেকে হওয়া সর্বোচ্চ চূড়ার চেয়ে এখনও বেশ কম। এর আগে গত সোমবারও তেলের বাজারে বড় মূল্যবৃদ্ধির বিষয়টি দেখা যায়, যেখানে এক দিনেই দাম ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার পর এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি ঘটল। বাজার বিশ্লেষকদের মতে, এই হামলার কারণে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি চরম ঝুঁকির মুখে পড়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি (ইনফ্লেশন) আবার লাগামহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর দিন হরমুজ প্রণালিতে চলাচালকারী বিদেশি জাহাজ লক্ষ্য অবরোধ জারি করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। তারপর ৭ এপ্রিল ইরানের বন্দরগুলো লক্ষ্য করে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র।