1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

বান্দরবানে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরে নিহত ১

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

বান্দরবানে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে উচনু মারমা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের নিউগুলশান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত উচনু মারমা শহরের নিউগুলশান এলাকার বাসিন্দা থোয়াইনুচিং মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উচনু মারমার সঙ্গে উচিংনু মারমা ওরফে সেলিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উচনু মারমাকে বেধড়ক মারধর করে উচিংনু। একপর্যায়ে উচনু গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর উচিংনু মারমা পলাতক রয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, পাওনা ৫০০ টাকা চাওয়া নিয়ে উচনু মারমা নামে একজনকে পিঠিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park