1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

বরিশালে নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

বরিশাল নগরীর পুলিশ লাইনস এলাকার ড্রেন নির্মাণ কাজ চলাকালে দেয়াল ধসে জোবায়ের ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো তারা ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি দেয়াল ধসে পড়তে শুরু করলে সেখানে কর্মরত তিন শ্রমিকের মধ্যে দুইজন দ্রুত সরে যেতে সক্ষম হন। তবে জোবায়ের হোঁচট খেয়ে ড্রেনের ভেতরে পড়ে যায়। এ সময় দেয়ালটির একটি অংশ তার পিঠের ওপর এসে পড়ে। গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঠিকাদার মো. অভি জানান, প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল। তবে দেয়ালটি ধসে পড়ার কোনো সম্ভাবনা ছিল বলে মনে হয়নি। কী কারণে হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ল, তা বুঝতে পারছি না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park