1. admin@anusandhannews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গাবালীতে জমি বিরোধে আত্মীয়ের হাতে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি গলাচিপায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ গলাচিপায় খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেফতার ১ জন গলাচিপায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে সিনিয়র-জুনিয়র নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি এক গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি , যে ভালোবাসার কোনো নাম ছিল না রাঙ্গবালীধীন চালিতাবুনিয়া ইউনিয়নে অবৈধ ঘের করা এবং ইজারাকৃত বৈধ খাল দখলের পায়তারার অভিযোগ গলাচিপায় সত্তর বছর ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার দে’র বিরুদ্ধে চক্রান্ত,মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে সামাজিক গণমাধ্যমে।

পিরোজপুরে চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চিংড়ি মাছে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করা ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ ধ্বংস করা হয়।

বুধবার (০৮ জুলাই) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত মনিষা ফিশিং হাউজের আড়তদার উত্তম কুমারকে (৫০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারের মনিষা ফিশিং হাউজের আড়তদার উত্তম কুমার মন্ডল (৫০) চিংড়ি মাছের মধ্যে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বাড়িয়ে অধিক মূল্যে বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে জগন্নাথকাঠি মাছ বাজারে বেলা ১২ টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মনিষা ফিশিং হাউসের স্বত্বাধিকারী উত্তম কুমার মণ্ডলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ অনুসন্ধান নিউজ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park